বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মোট ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর এবং সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।
নিয়োগপত্র পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক ও শাহরিয়ার পামিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাকরির আরও তথ্য: তিনি বলেন, ‘আজকে গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

