নিউইয়র্ক, ৬ সেপ্টেম্বর – আমেরিকায় এসে অনেকেই ভাবেন ৩-৪ হাজার ডলার আয় করলেই রাজার হালে চলা যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। টেক্সাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জামাল উদ্দিনের গল্প শুনুন। তিনি উবার চালিয়ে মাসে ৪৫০০ ডলার আয় করেন, কিন্তু বাসা ভাড়া, ইন্স্যুরেন্স ও বাচ্চার ডে-কেয়ার শেষে হাতে কিছুই থাকে না। তাহলে আমেরিকায় ভালোভাবে চলতে আসলে কত লাগে?
২০২৬ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ভালোভাবে বাঁচার সংজ্ঞাই বদলে গেছে। মার্কিন গবেষণা সংস্থা ও BLS এর তথ্য বলছে, একজন সিঙ্গেল ব্যক্তিকে এখন প্রতিটি স্টেটে আরামে চলতে বছরে কমপক্ষে ৮০,০০০ ডলার আয় করতে হবে। অর্থাৎ মাসে প্রায় ৬,৬০০ ডলার। আর দুই বাচ্চা সহ ৪ জনের পরিবারের জন্য এই অংকটা ২ লাখ ৪৭ হাজার ডলারের বেশি, মাসে প্রায় ২০,০০০ ডলার। ab7d
কেন এত খরচ? গড়ে একটি পরিবারের মাসিক খরচ এখন ৬,৫৪৫ ডলার। এর মধ্যে শুধু বাসা ভাড়া বাবদই চলে যায় ৩,২০০ ডলার, বাচ্চার ডে-কেয়ারে ২,২০০ ডলার, গাড়ি ও ইন্স্যুরেন্সে ১,০০০ ডলার এবং খাবারে ৮০০ ডলার। b0da
রাজ্য ভেদে আকাশ-পাতাল পার্থক্য:
আপনি কোথায় থাকছেন তার উপর সব নির্ভর করে। হাওয়াইতে মাসে ১২,০৩৬ ডলার লাগে, যেখানে ওকলাহোমায় লাগে মাত্র ৫,৫৯৬ ডলার। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ায় একজন সিঙ্গেলের ৫০০০-৬০০০ ডলার লাগলেও টেক্সাস বা ফ্লোরিডায় ৪০০০ ডলারে মোটামুটি চলা যায়। 9dbf
বিশেষজ্ঞদের মতে, নতুন প্রবাসীদের জন্য টার্গেট হওয়া উচিত – সিঙ্গেল হলে মাসে ৫০০০ ডলার এবং পরিবার হলে মাসে ৮০০০-৯০০০ ডলার। এর কম আয় করলে আমেরিকায় সঞ্চয় করা প্রায় অসম্ভব।

