ছুটির দিনেও রোমে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম

ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্মব্যস্ত প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে ছুটির দিন শনি ও রোববারে বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে। এই উদ্যোগের মাধ্যমে পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করেছেন প্রবাসীরা। দূতাবাসের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তারা ভবিষ্যতেও ছুটির দিনে এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিটিভিকে একটি আধুনিক ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলার বৃহৎ পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর, জানিয়েছেন মহাপরিচালক কাজী জেসিন। এছাড়া জনপ্রশাসন উপদেষ্টা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে সরকারি কার্যক্রম আরও দক্ষ হবে এবং নাগরিক সেবা প্রাপ্তি সহজতর হবে।