F4 ভিসা 2026 আপডেট – বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ নাকি সুখবর?

যুক্তরাষ্ট্রে থাকা অনেক বাংলাদেশি ভাই-বোনের জন্য পরিবারকে নিয়ে আসার একমাত্র ভরসা F4 ভিসা। ২০২৬ সালে এসে এই ভিসার অপেক্ষার সময় নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। [যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ গাইড 2026] পড়ে নিন।

F4 ভিসা কী?

F4 হলো ফ্যামিলি ফোর্থ প্রেফারেন্স ভিসা। আমেরিকার নাগরিক (US Citizen) তার ভাই বা বোন এবং তাদের পরিবারের জন্য এই ভিসার আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার পরিবার এই ক্যাটাগরিতে আবেদন করে।

২০২৬ সালের ভিসা বুলেটিন অনুযায়ী বর্তমান অবস্থা

সেপ্টেম্বর ২০২৬ এর ভিসা বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের জন্য F4 ক্যাটাগরি এখন ০১ জানুয়ারি ২০০৮ এর আগে যারা আবেদন করেছেন তাদের ডাকা হচ্ছে।

অর্থাৎ, ২০০৮ সালে আবেদন করলে এখন ২০২৬ সালে এসে ডকুমেন্টস প্রসেসিং হচ্ছে। সহজ হিসেবে বর্তমানে অপেক্ষার সময় ১৬ থেকে ১৮ বছর।

বর্তমান ভিসা বুলেটিন আপনি সরাসরি [US Department of State এর অফিসিয়াল ওয়েবসাইটে] দেখতে পারেন

কেন এত দেরি হচ্ছে?

১. বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা অনেক বেশি।
২. প্রতি বছর F4 ভিসার কোটা মাত্র ৬৫,০০০।
৩. করোনার পর ২ বছরের জট এখনো পুরোপুরি শেষ হয়নি।

এই সময়ে আপনার করণীয় ৩টি কাজ

১. NVC তে ডকুমেন্টস আপডেট রাখুন: আপনার ঠিকানা, পাসপোর্ট পরিবর্তন হলে CEAC পোর্টালে আপডেট করুন।

২. Affidavit of Support প্রস্তুত রাখুন: আপনার ভাই/বোন যিনি আমেরিকায় আছেন, তার ইনকাম ট্যাক্স ফাইল ঠিক রাখতে বলুন। ২০২৬ সালে ইনকামের শর্ত বাড়ানো হয়েছে।

৩. প্রতারক থেকে সাবধান: কেউ যদি বলে টাকা দিলে F4 ভিসা দ্রুত করে দেবে, ১০০% ভুয়া। F4 ভিসা কোনোভাবেই দ্রুত করা যায় না।

F4 ভিসা ইন্টারভিউতে কী প্রশ্ন করে?

ঢাকার মার্কিন দূতাবাসে F4 ভিসার ইন্টারভিউতে মূলত সম্পর্কের প্রমাণ চাওয়া হয়। জন্ম সনদ, পারিবারিক ছবি এবং ভাই-বোনের সম্পর্কের সকল কাগজপত্র আসল নিয়ে যাবেন।

F4 ভিসা ধৈর্যের পরীক্ষা। যারা ২০১০-২০১২ সালে আবেদন করেছেন, তাদের আরও ৪-৫ বছর অপেক্ষা করতে হতে পারে। হতাশ হবেন না, আপনার Priority Date যত্ন করে রাখুন এবং প্রতি মাসে ভিসা বুলেটিন চেক করুন Ghatona.com এ।

আপনার Priority Date কত? কমেন্টে লিখুন, আমরা বলে দেব আপনার আর কতদিন লাগতে পারে।