বঙ্গভবনে পৌঁছালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের উদ্দেশ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন। ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার বহনকারী গাড়িবহর বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হবেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।